মাত্র ৪৮ ঘণ্টাতেই ভেঙেছিল অনুপম খেরের প্রথম বিয়ে, অচেনা অধ্যায় প্রকাশ্যে আনলেন রাজু খের – এবেলা

মাত্র ৪৮ ঘণ্টাতেই ভেঙেছিল অনুপম খেরের প্রথম বিয়ে, অচেনা অধ্যায় প্রকাশ্যে আনলেন রাজু খের – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং কিরণ খেরের দাম্পত্য জীবন সবার কাছে সুপরিচিত হলেও তাঁর জীবনের এক অজানা অধ্যায় সম্প্রতি প্রকাশ্যে এসেছে। হিন্দি সিনেমায় পা রাখার আগে লখনউতে থাকার সময় অভিনেত্রী মধুমালতী কপূরের সঙ্গে তাঁর দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। মধুমালতীর প্রস্তাবে রাজি হয়ে লখনউয়ের এক মন্দিরে পরিবারের অজান্তেই সাধারণ আয়োজনে তাঁরা বিয়ে করেন। কিন্তু এই বিয়ে এক থেকে দু’দিনের বেশি স্থায়ী হয়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুপমের ভাই রাজু খের এই পুরনো স্মৃতির কথা সকলকে জানান।

বিয়ের মাত্র এক-দু’দিন পরই লখনউ ছেড়ে চলে যান অনুপম। রাজু খের জানান, অনুপম বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্ক তিনি এগিয়ে নিতে পারবেন না। তাই লখনউ ছেড়ে প্রথমে শিমলা ও পরে দিল্লিতে চলে যান তিনি। এই বিচ্ছেদের পর দুজনের পথ আলাদা হয়ে যায়। পরবর্তীতে মধুমালতী রঞ্জিত কপূরকে বিয়ে করেন এবং অনুপম ১৯৮৫ সালে কিরণ খেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অতীত পেছনে ফেলে বর্তমানে দুজনেই নিজ নিজ জীবনে সুখে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *