মাদকের জালে জড়িয়ে নির্বাসিত অজি তারকা, ভুল স্বীকার করে কী বার্তা দিলেন নিক কিরিয়স! – এবেলা

মাদকের জালে জড়িয়ে নির্বাসিত অজি তারকা, ভুল স্বীকার করে কী বার্তা দিলেন নিক কিরিয়স! – এবেলা

এবেলা ডেস্কঃ

মাদক নেওয়ার অভিযোগে টেনিস বিশ্বে বড় ধাক্কা খেলেন অস্ট্রেলীয় তারকা নিক কিরিয়স। গত ২২ জুন মায়োর্কা ওপেনের ডোপ পরীক্ষায় কোকেন পজিটিভ হওয়ায় তাঁকে নির্বাসিত করেছে আন্তর্জাতিক টেনিসের দুর্নীতি-বিরোধী সংস্থা (আইটিআইএ)। গত ৪ আগস্ট এই সিদ্ধান্তের পর নিজের ভুল অকপটে স্বীকার করে নিয়েছেন এই টেনিস তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি পরিবারের সদস্য, স্পনসর ও অনুরাগীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং নিজের কৃতকর্মের দায়ভার সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিয়েছেন।

গত কয়েক বছর ধরে চোটের কারণে টেনিস থেকে দূরে থাকা কিরিয়স তাঁর মানসিক ও শারীরিক সংগ্রামের কথা তুলে ধরেছেন। দীর্ঘদিনের চোরা আঘাত এবং কেরিয়ারের অন্তিমলগ্নে এসে খাপ খাইয়ে নেওয়ার কঠিন বাস্তবতাই তাঁকে এই ভুল পথে চালিত করেছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে এই ঘটনাকে নিজের জীবনের ‘ওয়েক আপ কল’ হিসেবে দেখছেন তিনি। নিজেকে সংশোধন করতে এবং জীবন গোছাতে আগামী ২৮ দিন সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষ থেকে ‘স্বেচ্ছা নির্বাসনে’ থাকার ঘোষণা দিয়েছেন এই তারকা। ভুল শুধরে শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন কিরিয়স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *