মায়ের চোখের সামনেই বাবাকে খুন! সম্পত্তির লোভে ছেলে-বৌমাকে যাবজ্জীবন সাজা শোনাল আদালত – এবেলা

মায়ের চোখের সামনেই বাবাকে খুন! সম্পত্তির লোভে ছেলে-বৌমাকে যাবজ্জীবন সাজা শোনাল আদালত – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির তারকেশ্বরের গৌরবাটি গ্রামে সম্পত্তির লোভে নিজের বাবাকে নৃশংসভাবে খুন করার অপরাধে ছেলে ও পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চন্দননগর আদালত। ২০২৩ সালের ৬ জুলাই রাতে ঘটনাটি ঘটে।

নিহত আদিত্য কোলের স্ত্রী সাবিত্রী কোলের বয়ান অনুযায়ী, ঘটনার রাতে চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরোনোর চেষ্টা করলে দেখেন তাঁর ঘরের দরজা বাইর থেকে বন্ধ। নাতি দরজা খুলে দিলে তিনি দেখতে পান, তাঁর ছেলে অমিত ও বৌমা পূজা মিলে স্বামী আদিত্যর গলা টিপে খুন করছে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অমিত হাতে দস্তানা পরেছিল। সাবিত্রীদেবীকেও খুনের পরিকল্পনা ছিল, তবে তিনি পালিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান এবং পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার ২ মাসের মধ্যেই পুলিশ চার্জশিট পেশ করে। মামলার বিচারে চন্দননগর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মানবেন্দ্র মোহন সরকার এটিকে “মানবতার লজ্জা” বলে উল্লেখ করেন। তবে অপরাধীদের দুই ছোট সন্তানের কথা বিবেচনা করে মানবিকতার খাতিরে সর্বোচ্চ সাজা এড়িয়ে দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *