মাসিক ভাতা বেড়ে ২০০০ টাকা: প্রবীণ, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের জন্য বড় ঘোষণা নবান্নের – এবেলা

মাসিক ভাতা বেড়ে ২০০০ টাকা: প্রবীণ, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের জন্য বড় ঘোষণা নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড় আর্থিক স্বস্তির খবর দিল রাজ্য সরকার। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এই ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রথমে ১,৫০০ টাকা করা হয়েছিল। এবার তা আরও ৫০০ টাকা বাড়িয়ে প্রতি মাসে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর থেকেই এই ভাতা পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন প্রশাসনিক নির্দেশিকা জারি করেছে নবান্ন।

  • পুরনো আবেদন বাতিল: পূর্ববর্তী সরকারের আমলে জমা পড়া সমস্ত আবেদনপত্র সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। যোগ্য ব্যক্তিদের সম্পূর্ণ নতুন নিয়মে ফের আবেদন করতে হবে।
  • কঠোর যাচাইকরণ প্রক্রিয়া: নতুন জমা পড়া আবেদনগুলির ক্ষেত্রে আবেদনকারীর বয়স, পারিবারিক আর্থিক পরিস্থিতি এবং অন্যান্য যোগ্যতার মাপকাঠি অত্যন্ত কড়াভাবে খতিয়ে দেখবে প্রশাসন।
  • ভাতা প্রদানের সময়সীমা: বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করা না হলেও, নবান্ন সূত্রে অনুমান—আবেদনপত্র গ্রহণ ও যাচাই পর্ব মেটার পর আগামী নতুন আর্থিক বছর (এপ্রিল) থেকেই উপভোক্তারা বর্ধিত এই সুবিধা পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *