মিড-ডে মিলে বড় চমক! স্কুলপড়ুয়াদের খাবারের বরাদ্দ একলাফে বাড়াল রাজ্য সরকার – এবেলা

মিড-ডে মিলে বড় চমক! স্কুলপড়ুয়াদের খাবারের বরাদ্দ একলাফে বাড়াল রাজ্য সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজ্যের স্কুলপড়ুয়াদের সুস্বাস্থ্য ও পুষ্টির কথা মাথায় রেখে এক বড়সড় ও ঐতিহাসিক পদক্ষেপ নিল শুভেন্দু সরকার। মিড-ডে মিলের খাবারের গুণমান আরও উন্নত ও পুষ্টিকর করতে রান্নার দৈনিক খরচের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী পরিবর্তন আসছে? শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পড়ুয়াদের পাতে মানসম্মত খাবার তুলে দিতে এখন থেকে সরকার অতিরিক্ত ৩.২২ টাকা বরাদ্দ করবে। ফলে, এতদিন পর্যন্ত মিড-ডে মিলের জন্য পড়ুয়া প্রতি দৈনিক যে ৬.৭৮ টাকা বরাদ্দ ছিল, তা বেড়ে সরাসরি ১০ টাকায় পৌঁছাল। এই নতুন নিয়ম আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে কার্যকর হতে চলেছে।

কেন এই উদ্যোগ? মূলত গ্রামীণ ও শহরঞ্চলের দরিদ্র পরিবারগুলোর শিশুদের দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সরকারের এই উদ্যোগের ফলে প্রতিটি শিশুর খাবারে প্রোটিন ও ভিটামিনের জোগান বাড়বে বলে মনে করছেন পুষ্টিবিদরা। একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই মাস্টারস্ট্রোককে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষামহল।

ইতিমধ্যেই এই বর্ধিত বরাদ্দ কার্যকর করার জন্য প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। ১ আগস্ট থেকে বদলাতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ খুদে পড়ুয়ার দুপুরের খাবারের মেনু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *