মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী, বিমানবন্দর থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা! – এবেলা

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী, বিমানবন্দর থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা! – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ মহালয়ার দিনেই দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। প্রশাসনের তরফ থেকে ব্যাপক ধরপাকড়, মেট্রো ও ট্রেন চলাচল নিয়ন্ত্রণ এবং হাজার হাজার পুলিশ মোতায়েনের মাঝেই এই কর্মসূচি শুরু হয়েছে। দিল্লি বিমানবন্দরে বিমান থেকে নামার আগেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং সংগঠনের দুই সদস্যকে আটক করা হয়। তবুও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাখতে সমর্থকদের বিশেষ নির্দেশিকা জারি করেছে সিজেপি নেতৃত্ব। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যে কোনো উস্কানির মুখেও সহিংসতা, সম্পত্তি ভাঙচুর কিংবা লাঠি বা দাহ্য পদার্থ বহন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি, জরুরি সেবার পথ উন্মুক্ত রাখা এবং পুলিশ বা সাধারণ মানুষের বিরুদ্ধে ঘৃণা ভাষণ এড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিশৃঙ্খলা এড়িয়ে আইন মেনে চলার এই বার্তা দিয়েই কড়া নিরাপত্তার চাদরে ঘেরা রাজধানীতে প্রতিবাদের ময়দানে নেমেছেন কর্মীরা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *