মুসলমান পরিবারের নৈবেদ্যেই শুরু হয় মনসা পুজো! দু’শো বছরের পুরনো সম্প্রীতির অনন্য ছবি ভাতারে – এবেলা

মুসলমান পরিবারের নৈবেদ্যেই শুরু হয় মনসা পুজো! দু’শো বছরের পুরনো সম্প্রীতির অনন্য ছবি ভাতারে – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের ভাতার থানার খুন্না গ্রামে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির দেখা যায় প্রতি বছর শ্রাবণ মাসের শেষ পঞ্চমী তিথিতে। প্রায় দু’শো বছর আগে একটি মুসলিম পরিবারের হাত ধরে এই গ্রামে মনসাপুজোর সূচনা হয়েছিল। জনশ্রুতি রয়েছে, পরবর্তীতে সেই পুজোর দায়িত্ব প্রতিবেশী ব্রাহ্মণ পরিবারের হাতে তুলে দেওয়া হলেও আজও ঐতিহ্যে বিন্দুমাত্র ছেদ পড়েনি। গ্রামের একটি প্রাচীন বটগাছের তলায় পাশাপাশি অবস্থিত মসজিদ ও মনসাতলা যেন দুই সম্প্রদায়ের সৌহার্দ্যের এক চিরন্তন প্রতীক।

নিয়ম মেনেই আজও ভাতার ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মাঝে বজায় রয়েছে এই ঐতিহ্য। স্থানীয় পুরোহিত ও গ্রামবাসীদের তথ্য অনুযায়ী, মুসলিম সম্প্রদায়ের কাজী পরিবারের পক্ষ থেকে নৈবেদ্য আসার পরেই মূল পুজো শুরু হয়। শুধু তাই নয়, হোমের পর প্রথম সিঁদুরের টিপও দেওয়া হয় সেই কাজী পরিবারকেই। হিন্দু ও মুসলিম উভয়ের যৌথ অংশগ্রহণে এই পুজো প্রমাণ করে দেয় যে বিশ্বাস ও সংস্কৃতির মেলবন্ধনে বিভেদের কোনো স্থান নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *