মৃত্যুদণ্ডে বহাল ফাঁসিই, বিকল্প উপায়ের খোঁজে কি এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের – এবেলা

মৃত্যুদণ্ডে বহাল ফাঁসিই, বিকল্প উপায়ের খোঁজে কি এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

ফাঁসির বদলে বিকল্প উপায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারার সাংবিধানিক বৈধতা বহাল রেখে স্পষ্ট জানিয়েছে, ফাঁসিতে ঝোলানোর বিদ্যমান নিয়মেই নির্দেশ বহাল থাকছে। তবে শীর্ষ আদালত এও উল্লেখ করেছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির যন্ত্রণা ও কষ্ট কমিয়ে মর্যাদা বজায় রাখতে আরও উপযুক্ত কোনো বিকল্প পদ্ধতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ স্বাধীন। সিনিয়র আইনজীবী ঋষি মালহোত্রার দায়ের করা এই মামলায় ফাঁসিকে অত্যন্ত বেদনাদায়ক আখ্যা দিয়ে প্রাণঘাতী ইনজেকশন বা অন্য কোনো দ্রুত কার্যকর পদ্ধতির দাবি জানানো হয়েছিল।

জনস্বার্থ মামলাটি অসাংবিধানিকতার যুক্তিতে খারিজ হলেও ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণার নতুন তথ্য সামনে এলে বিষয়টি পুনর্বিবেচনার পথ খোলা রেখেছে আদালত। শুনানিকালে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ইনজেকশন বা অন্যান্য উপায়ের কার্যকারিতা নিয়ে ‘প্রজেক্ট ৩৯এ’ এবং আইন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি আদালতকে জানান, বিষয়টি সরকার সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা করছে। শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছে, কেন্দ্রীয় সরকার চাইলে বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প ও তুলনামূলক মানবিক পদ্ধতিগুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *