মেয়েদের বোরখা পরা নিয়ে বিস্ফোরক বাগেশ্বর ধামের বাবা! ‘লাভ জেহাদ’ ঠেকাতে যা বললেন – এবেলা

মেয়েদের বোরখা পরা নিয়ে বিস্ফোরক বাগেশ্বর ধামের বাবা! ‘লাভ জেহাদ’ ঠেকাতে যা বললেন – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের দামোহ-তে আয়োজিত ‘সনাতন হিন্দু একতা যাত্রা’য় ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ‘লাভ জেহাদ’ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। ভিড়ে ঠাসা এক জনসভায় এক তরুণীকে উদ্দেশ্য করে তিনি বার্তা দেন, হিন্দু মেয়েরা যেন দেবী দুর্গা ও কালীর মতো তেজস্বী হয়ে ওঠেন, কিন্তু ভুল করেও কখনও বোরখা না পরেন। একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেন, সোশ্যাল মিডিয়ার রিলস বা সুদর্শন যুবকদের প্রলোভনে বিভ্রান্ত হওয়া একদমই উচিত নয়। অন্য ধর্মের কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শও দেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোয় আমিষ খাবার খাওয়া নিয়ে মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন এই ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। শেষপর্যন্ত বাঙালি ভক্তদের তীব্র প্রতিবাদের জেরে তাঁকে ক্ষমা চাইতে হয়েছিল। এমনকি এর আগে পাঞ্জাবে গিয়েও শিখ ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, যেখানেও পরে তিনি প্রকাশ্যে ক্ষমা প্রকাশ করতে বাধ্য হন। তরুণদের প্রতিবাদের অধিকার নিয়ে বলতে গিয়ে তিনি জানান, যেকোনো প্রতিবাদের ক্ষেত্রে দেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *