মেসিকাণ্ডে ফের বিপাকে অরূপ বিশ্বাস, মঙ্গলবারই থানায় তলব! – এবেলা

মেসিকাণ্ডে ফের বিপাকে অরূপ বিশ্বাস, মঙ্গলবারই থানায় তলব! – এবেলা

এবেলা ডেস্কঃ

মেসিকাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল বিধাননগর দক্ষিণ থানা। টিকিট কালোবাজারি ও আর্থিক প্রতারণার মামলায় আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে হাই কোর্টের নির্দেশে গত ১৮ ও ২২ জুন তিনি পুলিশের মুখোমুখি হয়েছিলেন।

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার পর আয়োজক শতদ্রু দত্ত গ্রেপ্তার হন। পরে তিনি অরূপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দায়ের করেন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপের রক্ষাকবচ থাকলেও তদন্ত অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলবদলের আবহে পুলিশের এই নয়া তলব বেশ তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *