মোদীকে ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান! নেপথ্যে SCO সম্মেলন – এবেলা

মোদীকে ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান! নেপথ্যে SCO সম্মেলন – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২০২৭ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) পরবর্তী শীর্ষ সম্মেলন। এই হাই-প্রোফাইল সম্মেলনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান সরকার।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আয়োজক দেশ হিসেবে SCO-র নির্ধারিত প্রোটোকল মেনে ভারতসহ জোটের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানানো হবে। তিনি স্পষ্ট করেন যে, স্বাগতিক দেশ হিসেবে এই আমন্ত্রণ পাঠানো পাকিস্তানের জন্য এক ধরণের প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *