মোবাইল থেকেই আয়ুষ্মান কার্ডের e-KYC! ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার জন্য দ্রুত জানুন পদ্ধতি – এবেলা

এবেলা ডেস্কঃ
আয়ুষ্মান ভারত (PM-JAY) প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে অবিলম্বে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করা বাধ্যতামূলক। আপনার নাম সুবিধাভোগীর তালিকায় থাকা সত্ত্বেও যদি e-KYC করা না থাকে, তবে আর বারবার সিএসসি (CSC) কেন্দ্র বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। এখন থেকে স্মার্টফোন ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে এবং ঘরে বসেই এই কাজ করা সম্ভব। ন্যাশনাল হেলথ অথরিটির (NHA) নির্দেশিকা অনুযায়ী, যোগ্য সুবিধাভোগীদের সঠিক পরিচয় যাচাই করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে।
মোবাইল থেকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথমে প্লে-স্টোর থেকে ‘Ayushman App’ ডাউনলোড করুন। এরপর ‘বেনিফিশিয়ারি’ অপশন বেছে নিয়ে মোবাইল নম্বর ও ওটিপি-র সাহায্যে লগ-ইন করুন। রাজ্য, জেলা ও যোজনার নাম সিলেক্ট করে আধার, রেশন কার্ড বা ফ্যামিলি আইডি দিয়ে নিজের নাম খুঁজুন। যে সদস্যের e-KYC বাকি, সেটি নির্বাচন করে আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে লাইভ ছবি আপলোড করে সাবমিট করুন। ভেরিফিকেশন অনুমোদিত হলেই অ্যাপ থেকে ডিজিটাল আয়ুষ্মান কার্ডটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেওয়া যাবে।
