যাদবপুর নিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, জাতীয়তাবাদ নিয়ে আপস নয়! – এবেলা
August 23, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যে থাকতে হলে বন্দে মাতরম্ গাইতে হবে এবং যাদবপুরের ভিতরে ও বাইরে যেভাবেই হোক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে বলে শনিবার স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরের একটি সরকারি সভা থেকে তিনি সাফ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে দেশপ্রেম ও রাষ্ট্রবাদের সঙ্গে কোনও অবস্থাতেই আপস করা হবে না।
যে বা যাঁরা এই বিষয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন, তাঁদের কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা ওড়াতে বা সিসি ক্যামেরা লাগাতে বাধা দেওয়া বরদাস্ত করা হবে না। পাশাপাশি, রাজ্যবাসীর সুরক্ষায় এবং জাতীয় সংহতি রক্ষায় সরকার নিজের অবস্থানে অনড় থাকবে বলেও তিনি জোরালো মন্তব্য করেন।
