‘যুবশক্তির হাতেই ভারতের ভবিষ্যৎ’, মহীশূরে তরুণদের প্রশংসায় পঞ্চমুখ মোদি – এবেলা

‘যুবশক্তির হাতেই ভারতের ভবিষ্যৎ’, মহীশূরে তরুণদের প্রশংসায় পঞ্চমুখ মোদি – এবেলা

এবেলা ডেস্কঃ

ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অর্থনীতি কিংবা মহাকাশ গবেষণা—দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নে মূল চালিকাশক্তি হলো তরুণ প্রজন্ম। শনিবার কর্ণাটকের মহীশূরে ‘স্বামী বিবেকানন্দ কালচারাল ইউথ সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই দেশের যুবসমাজের প্রশংসায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা, সুযোগ এবং স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর মতে, ‘আত্মনির্ভর ভারত’ ও ‘মেক ইন ইন্ডিয়া’র মতো বড় বড় উদ্যোগের সাফল্যের নেপথ্যে রয়েছে তরুণদের অপরিসীম অবদান। মোদি উল্লেখ করেন, ভারতের দ্রুতগামী অর্থনীতি, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ এবং বেসরকারি উদ্যোগে সফল রকেট উৎক্ষেপণ—সবই সম্ভব হয়েছে যুবশক্তির মেধা ও উদ্ভাবনী ক্ষমতার জোরে।

শিক্ষা ও দক্ষতার আধুনিকীকরণে সরকারের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান:

  • শিশুদের বৈজ্ঞানিক মানসিকতা বাড়াতে দেশজুড়ে গড়ে তোলা হয়েছে ১৪ হাজারের বেশি ‘পিএম শ্রী’ স্কুল এবং ১০ হাজারের বেশি ‘অটল টিংকারিং ল্যাব’
  • চিকিৎসাক্ষেত্রে সুযোগ বাড়াতে মেডিকেল কলেজের সংখ্যা বাড়িয়ে ৮২৩টি করা হয়েছে।
  • ক্রীড়াক্ষেত্রে গ্রামীণ প্রতিভা তুলে আনতে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে আধুনিক পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

মোদির মতে, এই কেন্দ্রটি চালুর মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা ও মিশন এক নতুন মাত্রা পেল, যা আগামী দিনে দেশের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *