যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি: সুপ্রিম কোর্টের নির্দেশে বজায় রইল চাকরি, সময়সীমা বাড়ল ৯ মাস! – এবেলা
September 2, 2026

এবেলা ডেস্কঃ
তৃণমূল সরকারের আমলের নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ২৬ হাজার চাকরি বাতিলের জেরে তৈরি হওয়া জটিলতায় বড় স্বস্তি দিল শীর্ষ আদালত। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে তাঁদের চাকরির মেয়াদ আরও ৯ মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট।
নতুন এই নির্দেশ অনুযায়ী, প্রায় ১৭ হাজার যোগ্য শিক্ষক আগামী ৩১ মে, ২০২৭ পর্যন্ত নিজ নিজ পদে বহাল থেকে কাজ চালিয়ে যেতে পারবেন। একইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই নির্ধারিত সময়সীমার মধ্যেই রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নতুন করে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
