রতন টাটার পর এবার চন্দ্রশেখরনও বিদায়! TATA-র ব্যাটন উঠবে কার হাতে? – এবেলা

রতন টাটার পর এবার চন্দ্রশেখরনও বিদায়! TATA-র ব্যাটন উঠবে কার হাতে? – এবেলা

এবেলা ডেস্কঃ

টাটা গ্রুপে ঘটে গেল এক ঐতিহাসিক ক্ষমতার রদবদল। দীর্ঘ ৪০ বছর টাটা গোষ্ঠীর সাথে যুক্ত থাকার পর এবং রতন টাটার উত্তরসূরী হিসেবে টাটা সন্সের হাল ধরার প্রায় এক দশক পর, হঠাৎ করেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন এন চন্দ্রশেখরন। সম্প্রতি মেয়াদ বাড়ানোর আবেদন না করার সিদ্ধান্ত জানিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। চন্দ্রশেখরনের এই অপ্রত্যাশিত বিদায়ের পর দেশীয় ও আন্তর্জাতিক শিল্পমহলে এখন একটাই বড় প্রশ্ন— টাটা গোষ্ঠীর এই বিশাল ব্যাটন এবার কার হাতে উঠতে চলেছে?

শিল্পমহলে জোরালো জল্পনা, টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটাই নিতে পারেন সংস্থার ব্যাটন। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া ও টাটা ডিজিটালের মতো নতুন ব্যবসাগুলিতে মূলধন বণ্টন এবং লোকসান নিয়ে চন্দ্রশেখরনের সাথে নোয়েল টাটার নীতিগত মতপার্থক্য তৈরি হয়েছিল। পাশাপাশি, আরবিআই-এর নিয়মানুযায়ী টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত (IPO) করার সম্ভাবনা দেখা দেওয়ায়, সংস্থায় টাটা পরিবারের প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখতে নোয়েল টাটা নিজেই চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন বলে মনে করা হচ্ছে। আগামী ১৮ই আগস্ট শেয়ারহোল্ডারদের গুরুত্বপূর্ণ বৈঠকেই মিলতে পারে এই মেগা প্রশ্নের উত্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *