রাজনৈতিক বৈরিতা ভুলে দেবের দাদাগিরিতে মুখোমুখি কুণাল-মদন-নওশাদ, জমজমাট পর্ব নিয়ে তুঙ্গে উন্মাদনা! – এবেলা

রাজনৈতিক বৈরিতা ভুলে দেবের দাদাগিরিতে মুখোমুখি কুণাল-মদন-নওশাদ, জমজমাট পর্ব নিয়ে তুঙ্গে উন্মাদনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বর্তমানে ‘দাদাগিরি’র মঞ্চ মাতাচ্ছেন সুপারস্টার দেব। তবে নতুন এই সিজনের আসন্ন একটি বিশেষ পর্বে দেখা মিলবে এক অভিনব দৃশ্যের। রাজনৈতিক মতাদর্শের তীব্র ব্যবধান ভুলে একই মঞ্চে মুখোমুখি হতে চলেছেন রাজ্যের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। সম্প্রতি প্রকাশিত একটি হাইভোল্টেজ প্রোমোতে দেখা গিয়েছে, দেবের সঞ্চালনায় এই শোয়ে একসঙ্গে খেলতে আসছেন কুণাল ঘোষ, মদন মিত্র, সজল ঘোষ, কৌস্তভ বাগচী, নওশাদ সিদ্দিকি এবং মোস্তাফিজুর রহমানের মতো দাপুটে নেতারা।

ভিন্ন শিবিরের এই রাজনৈতিক প্রতিপক্ষদের একফ্রেমে দেখার মুহূর্তটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। রসবোধে ভরপুর মদন-সজল কিংবা যুক্তিবাগীশ নওশাদ ও কৌস্তভদের সঙ্গে দেবের রসায়ন কেমন জমে ওঠে, তা ঘিরেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। রাজনৈতিক মঞ্চের দ্বন্দ্ব ভুলে এই তারকাবহুল শোয়ে তাঁরা কীভাবে একে অপরকে মোকাবিলা করেন, সেটাই এখন দেখার বিষয়। চলতি সপ্তাহের শনি অথবা রবিবার রাতেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই আকর্ষণীয় পর্বটি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *