রাজ্যের পরবর্তী পুলিশ প্রধান কে? ৫ দিন আগেই বাড়ছে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ৩১ জানুয়ারি বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। তবে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে এখনো কোনো সরকারি ঘোষণা আসেনি। এই ধোঁয়াশার মধ্যেই পরবর্তী স্থায়ী ডিজির জন্য নবান্ন থেকে পাঠানো ৮ জন আইপিএস আধিকারিকের তালিকায় রাজীব কুমারের নাম থাকা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
সাধারণত মেয়াদ বৃদ্ধি না হলে আধিকারিকরা অবসরে যান, কিন্তু রাজীব কুমারের নাম তালিকায় থাকায় প্রশ্ন উঠেছে। এদিকে, কয়লা পাচার মামলার তদন্তে কলকাতায় ইডি প্রধান রাহুল নবীন। আইপ্যাক দপ্তরে তল্লাশিতে বাধার অভিযোগ ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে স্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

