রাজ্যে ২ বছর বন্ধ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন! কেন এমন সিদ্ধান্ত? – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
আগামী দু’বছর রাজ্যে নতুন করে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমান সরকারের স্পষ্ট অবস্থান, শিক্ষাকে কোনওভাবেই পণ্য হতে দেওয়া যাবে না।
পূর্বতন সরকারের আমলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ঘিরে দুর্নীতি ও মাত্রাতিরিক্ত ফি আদায়ের বিস্তর অভিযোগ ছিল। তাই এবার বিদ্যমান প্রতিষ্ঠানগুলির অডিট রিপোর্ট ও যাবতীয় নথিপত্র কড়াভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি, রাজ্য সরকার কেন্দ্রের ‘পিএম ঊষা’ প্রকল্পে অংশ নেওয়ায় শিক্ষাক্ষেত্রে আটকে থাকা বিপুল কেন্দ্রীয় বরাদ্দও দ্রুত বাংলায় আসতে চলেছে।
