রাতে ঘুম আসছে না? সুস্থ থাকতে মেনে চলুন ম্যাজিক ফর্মুলা ১০-৩-২-১!

আধুনিক ডিজিটাল যুগে কর্মব্যস্ততা ও স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে অনিদ্রা সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা ‘১০-৩-২-১’ ফর্মুলা এবং জাপানের বিশেষ ‘ইন্টারভ্যাল ওয়াকিং’ পদ্ধতির ওপর জোর দিচ্ছেন। সুস্থ জীবনযাপনের এই বৈজ্ঞানিক কৌশলগুলো মেনে চললে শরীর ও মনের ক্লান্তি দূর করে গভীর ঘুম নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গভীর ঘুমের জন্য ১০-৩-২-১ ফর্মুলা অনুযায়ী, ঘুমানোর ১০ ঘণ্টা আগে ক্যাফেইন বর্জন, ৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা, ২ ঘণ্টা আগে মানসিক কাজ থেকে বিরত থাকা এবং ১ ঘণ্টা আগে সব ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি, জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’ পদ্ধতিতে ৩ মিনিট দ্রুত ও ৩ মিনিট ধীরগতিতে হাঁটার ব্যায়াম হৃদযন্ত্র ভালো রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ ও পেশির শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষজ্ঞরা মনে করেন, সপ্তাহে অন্তত পাঁচ দিন এই বিশেষ হাঁটা এবং নিয়মিত ঘুমের এই নিয়ম অনুসরণ করলে অনিদ্রা ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
