রান্নাঘর থেকে ডাইনিং পৌঁছাতে লাগে ৫ মিনিট! ৩৩৫ কোটিতে ঐতিহাসিক দুর্গ কিনে বিশ্বকে চমকে দিলেন জুকারবার্গ – এবেলা

রান্নাঘর থেকে ডাইনিং পৌঁছাতে লাগে ৫ মিনিট! ৩৩৫ কোটিতে ঐতিহাসিক দুর্গ কিনে বিশ্বকে চমকে দিলেন জুকারবার্গ – এবেলা

এবেলা ডেস্কঃ

মেটার সিইও মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডে কিনে নিলেন উনবিংশ শতাব্দীর এক ঐতিহাসিক দুর্গ। ‘স্ট্র্যানক্যালি ক্যাসল’ নামের এই প্রকাণ্ড গথিক দুর্গের মূল্য প্রায় ৩০ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩৫ কোটি টাকা। আয়ারল্যান্ডে মেটার আন্তর্জাতিক সদর দপ্তর থেকে ২০০ কিলোমিটার দূরে ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত এই সুবিশাল সম্পত্তিটির সঙ্গে রয়েছে ৪৪০ একরের এক মনোরম এস্টেট। জানা গেছে, ১৮৩০ সাল নাগাদ নির্মিত ১৬ হাজার বর্গফুটের এই প্রকাণ্ড রাজপ্রাসাদে রান্নাঘর থেকে খাবার ঘরে পৌঁছাতেই দ্রুত পায়ে সাড়ে চার মিনিট সময় লেগে যায়। সম্প্রতি একটি ‘অফ-মার্কেট’ চুক্তির মাধ্যমে হস্তান্তরিত হলেও সেদেশের সরকারি রেজিস্টারে এখনও এই কেনাবেচা নথিভুক্ত হয়নি।

প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন ঐতিহ্যের মিশেলে তৈরি এই দুর্গে অতীতে ব্যাপক সংস্কার কাজ পরিচালনা করা হয়েছে, যার ফলে ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক জীবনযাত্রার সমস্ত সুযোগ-সুবিধা। মেটা কর্তার স্থায়ী বাসস্থান আমেরিকাতেই থাকছে, তবে ডাবলিনে নিজস্ব কো ম্পা নির সদর দপ্তরে যাতায়াত এবং আয়ারল্যান্ড সফরের সময় তিনি সপরিবারে এই রাজকীয় এস্টেটে অবস্থান করবেন। গত দুই দশক ধরে অনন্য যত্নে সংরক্ষিত এই দুর্গটি যেমন নিভৃতবাসের আদর্শ ঠিকানা, তেমনই এর চারপাশের সবুজ প্রকৃতি ও নদীর সৌন্দর্য এর আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেটা প্রধানের এমন নজিরবিহীন ও বিলাসবহুল বিনিয়োগ ঘিরে বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *