রাস্তায় এই ৩টি জিনিস দেখলে ভুলেও ডিঙোবেন না! নামতে পারে চরম অর্থকষ্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
চলতি পথে চোখ-কান খোলা রেখে হাঁটার পরামর্শ আমাদের পরিবারের গুরুজনেরা সবসময়ই দিয়ে থাকেন। কেবল দুর্ঘটনার হাত থেকে বাঁচতেই নয়, শাস্ত্র শাস্ত্র বিশেষজ্ঞদের মতে রাস্তায় পড়ে থাকা কিছু বিশেষ জিনিস না ডিঙোনোর নিয়মও এর পেছনে একটি বড় কারণ।
বিশেষ করে শুক্রবার এবং পূর্ণিমার দিন এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু নির্দিষ্ট বস্তুর সঙ্গে ধনদেবী মা লক্ষ্মীর প্রত্যক্ষ সংযোগ রয়েছে। অজান্তে সেগুলিকে পা দিয়ে টপকে গেলে সংসারে দেখা দিতে পারে আর্থিক অনটন ও অশান্তি।
রাস্তায় চলার সময় কোন ৩টি জিনিস এড়িয়ে চলবেন, দেখে নিন:
১. হলুদ রঙের বস্তু
হলুদ রংকে দেবী লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির প্রতীক বলে গণ্য করা হয়। রাস্তায় হলুদ ফুল, কাঁচা বা গুঁড়ো হলুদ এবং হলুদ রঙের কাপড় পড়ে থাকতে দেখলে ভুলেও তা টপকাবেন না। এতে গুরু ও দেবীর আসাম্মান হয় বলে মনে করা হয়। এমন কিছু দেখলে প্রণাম করে পাশ কাটিয়ে যান অথবা সম্ভব হলে তা সরিয়ে একপাশে রাখুন।
২. চাল, কড়ি ও মুদ্রা (পয়সা)
পূজার প্রসাদী চাল, কড়ি কিংবা টাকা-পয়সা সরাসরি দেবী লক্ষ্মীর রূপ। শাস্ত্র মতে, এগুলি ডিঙিয়ে গেলে মনে করা হয় আপনি ঐশ্বর্যকে অনাদর করছেন। এর ফলে উপার্জনে বাঁধা না এলেও সঞ্চয়ে টান পড়তে পারে। রাস্তায় পয়সা পড়ে থাকতে দেখলে তা তুলে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন বা মন্দিরে দিন।
৩. নারকেল ও সিঁদুর
শুভ কাজের প্রতীক নারকেল এবং সিঁদুর হলো মা লক্ষ্মী ও মা দুর্গার অত্যন্ত প্রিয়। পূজার ব্যবহৃত নারকেল বা সিঁদুর রাস্তায় পড়ে থাকলে তা টপকানো অশুভ বলে গণ্য করা হয়। বিশেষ করে ভাঙা নারকেলে নেতিবাচক শক্তি থাকতে পারে। তাই এমন কিছু দেখলে দূর থেকেই প্রণাম জানিয়ে পাশ কাটিয়ে চলাই শ্রেয়।
সংকট এড়াতে কী করবেন? রাস্তায় এমন কোনো পবিত্র জিনিস পড়ে থাকতে দেখলে সম্ভব হলে তা তুলে কোনো পরিষ্কার জায়গায় রেখে দিন। তা সম্ভব না হলে দেবী লক্ষ্মীর কাছে মনে মনে ক্ষমা চেয়ে পাশ কাটিয়ে চলে যান।
এটি ভক্তি নাকি সংস্কার—তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভর করে। তবে শাস্ত্র ও গুরুজনদের পরামর্শ মেনে চললে সংসারের কল্যাণই হয়।
