রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে ব্রেকফাস্ট, মোদীর ডিনারে কিশোর কুমারের গান! মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কান্ডে সরগরম দিল্লি – এবেলা
September 13, 2026

এবেলা ডেস্কঃ
September 13, 20266:33 pm
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভারত সফর ঘিরে নয়া দিল্লিতে চলছে তুমুল রাজনৈতিক চর্চা। একদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার সঙ্গে প্রাতরাশ বৈঠক, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে কিশোর কুমারের কালজয়ী গান গেয়ে আসর মাতালেন তিনি।
২০২৪ সালের পর এবার ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারত সফরে এসে পুরনো কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত বন্ধুত্বের উষ্ণতাও ফুটিয়ে তুলেছেন মালয়েশীয় রাষ্ট্রপ্রধান। বুধবার সকালে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একান্তে সময় কাটানোর পর, সন্ধ্যার নৈশভোজে ১৯৬৫ সালের ‘তীন দেবীয়াঁ’ ছবির ‘খ্বাব হো তুম ইয়া কোই হাকীকত…’ গানটি গুণগুণ করে গেয়ে শোনান তিনি, যার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
