লন্ডনের বুকে বড় সিদ্ধান্তের পথে ধ্রুব রাঠি, কী ঘটতে চলেছে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে? – এবেলা

লন্ডনের বুকে বড় সিদ্ধান্তের পথে ধ্রুব রাঠি, কী ঘটতে চলেছে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশ ছাড়িয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে ‘ভোট চুরি’ ও গণতন্ত্র সংক্রান্ত অভিযোগে সরব হতে চলায় চর্চায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। সম্প্রতি দিল্লির বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছিল। সেখান থেকে মুক্ত হয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে রাঠি দাবি করেন, পুলিশের উর্দিতে বা উপযুক্ত এফআইআর কপি ছাড়া ২০-২২ জন তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়, যা কার্যত কিডন্যাপের শামিল। দীর্ঘ সময় ফোন কেড়ে নিয়ে আটক রাখার ঘটনা ও নিজের নাগরিকত্ব সম্পর্কিত নানা বিভ্রান্তি দূর করে এবার বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এই আবহে কেন্দ্র সরকারের ওপর চাপ বাড়াতে সরাসরি লন্ডনে পৌঁছেছেন জার্মান নিবাসী এই ভারতীয় ইউটিউবার। শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, বিশ্বমঞ্চে প্রকৃত চিত্র তুলে ধরার সময় এসেছে। শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রতিবাদ সভায় অংশ নিতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে খোলা আহ্বান জানিয়েছেন তিনি। এসআইআর ও নির্বাচনী প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মাঝে আন্তর্জাতিক স্তরে রাঠির এই আন্দোলনের সুর জোরাল করার পদক্ষেপ নতুন করে বড় আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *