লালকেল্লায় সৃষ্টি হতে চলেছে ইতিহাস! স্বাধীনতার ৮০তম বর্ষে লালকেল্লার প্রাচীরে প্রথমবার ধ্বনিত হবে ‘বন্দে মাতরম’ – এবেলা

লালকেল্লায় সৃষ্টি হতে চলেছে ইতিহাস! স্বাধীনতার ৮০তম বর্ষে লালকেল্লার প্রাচীরে প্রথমবার ধ্বনিত হবে ‘বন্দে মাতরম’ – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়া দিল্লি: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে এবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় তৈরি হতে চলেছে এক অভূতপূর্ব ইতিহাস। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, স্বাধীনতা দিবসের মূল মঞ্চ থেকে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে পরিবেশন করা হবে আমাদের অমর দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম’।

আয়োজনের মূল ভাবনা ও প্রেক্ষাপট
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই কালজয়ী গানের ১৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই প্রতিরক্ষা মন্ত্রকের এই বিশেষ উদ্যোগ। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এবারের অনুষ্ঠানের মূল ভাবাদর্শ নির্ধারণ করা হয়েছে— ‘যুব শক্তি-বিকশিত ভারতের যাত্রায় নেতৃত্ব’। দেশের তরুণ প্রজন্মের ভূমিকার পাশাপাশি এবার বঙ্কিমচন্দ্রের এই কালজয়ী সৃষ্টিকে বিশেষ রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।

অনুষ্ঠানের সময়সূচি ও অন্যান্য আকর্ষণ
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় উপস্থিত হওয়ার পর প্রথাগত সূচির আগেই সবার আগে গীত হবে ‘বন্দে মাতরম’। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।

বিশেষ আকর্ষণ:

অক্ষরচিত্র: লালকেল্লার জ্ঞানপথ প্রাঙ্গণে এনসিসি (NCC) ও ‘মাই ভারত’ (My Bharat) স্বেচ্ছাসেবকরা নিজেদের বিন্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলবেন ‘বন্দে মাতরম’ শব্দটি।

আকাশমার্গে শ্রদ্ধা: ভারতীয় বায়ুসেনার Mi-17 হেলিকপ্টার থেকে সুদৃশ্য ব্যানার প্রদর্শনের পাশাপাশি লালকেল্লা প্রাঙ্গণে করা হবে বর্ণাঢ্য পুষ্পবৃষ্টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *