লাহোরে ঝাঁঝরা লস্কর-কর্তা হামজা, ভারতের নিশানায় কি তবে পাক ডেরা!

লাহোরে ঝাঁঝরা লস্কর-কর্তা হামজা, ভারতের নিশানায় কি তবে পাক ডেরা!

লাহোরে একটি টেলিভিশন চ্যানেলের অফিসের বাইরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা ও প্রবীণ নেতা আমির হামজা গুরুতর আহত হয়েছেন। হামলার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গুলিবর্ষণের পর দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গত এক বছরের ব্যবধানে এটি এই জঙ্গি নেতার ওপর দ্বিতীয় প্রাণঘাতী হামলার ঘটনা।

আশির দশকে আফগান যুদ্ধের সময় থেকে হাফিজ সইদের সহযোগী হিসেবে পরিচিত আমির হামজা ২০০৫ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (আইআইএসসি) হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী। লস্কর-ই-তৈবার প্রচার বিভাগের প্রধান হিসেবে কাজ করা এই নেতা মার্কিন প্রশাসনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক চাপের মুখে তিনি ‘জৈশ-ই-মনকাফা’ নামে পৃথক গোষ্ঠী গঠন করলেও লস্করের আদর্শিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পাকিস্তানের মাটিতে ধারাবাহিকভাবে শীর্ষ জঙ্গি নেতাদের ওপর এ ধরনের রহস্যময় হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *