লেটেস্ট নিউজ

শাস্তি ও আত্মসমর্পণের মুখে মাওবাদী আন্দোলন, কোণঠাসা শীর্ষ নেতৃত্ব

ভারতে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ১ কোটি টাকা মাথার দাম ঘোষিত সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক দেবুজি ওরফে টি তিরুপতি এবং শীর্ষ নেতা রাজা রেড্ডি-সহ মোট ১৬ জন মাওবাদী তেলঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই এই ঘটনাকে সংগঠনের বড় বিপর্যয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক অভিযানে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে ১৭ জন মাওবাদী নিহত হয়েছেন, যার মধ্যে পুরুলিয়ার নেতা সুরেন্দ্রনাথ সোরেনও রয়েছেন। এছাড়া ছত্তীসগড়ের সুকমায় কুখ্যাত মাদ্ভী হিডমা এবং গত বছর এনকাউন্টারে বাসবরাজুর মৃত্যু মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ক্রমাগত যৌথ অভিযানের ফলে সংগঠনের শক্ত ঘাঁটিগুলি বর্তমানে কার্যত বিধ্বস্ত ও নেতৃত্বহীন।

নিরাপত্তা বাহিনীর দাবি, দেবুজির মতো শীর্ষ নেতার আত্মসমর্পণ দেশে মাওবাদী কার্যক্রম দমনে একটি মাইলফলক। বর্তমানে মিসির বেসরা ও লক্ষ্ণণরাওয়ের মতো হাতেগোনা কয়েকজন নেতা অবশিষ্ট থাকলেও, সারা দেশজুড়ে চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে। আগামী এক মাসের মধ্যে এই নিষিদ্ধ সংগঠনটি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *