শিয়ালদহ স্টেশনে ঢুকতে নতুন গেট, বিমানবন্দরে মতো উন্নত পরিকাঠামো! জেনে নিন কোন প্ল্যাটফর্মের জন্য কোন দরজা – এবেলা
এবেলা ডেস্কঃ
শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াতকারী রেলযাত্রীদের জন্য বড় খবর। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনের পরিকাঠামোয় বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে পূর্ব রেল। বৃহস্পতিবার শিয়ালদহ ডিআরএম-এর পক্ষ থেকে এই নতুন ঘোষণাগুলি করা হয়েছে।
শুক্রবার থেকেই চালু নতুন ‘সেন্ট্রাল গেট’ দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ করে ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে শুক্রবার থেকেই খুলে দেওয়া হচ্ছে নতুন সেন্ট্রাল গেট। ভারী ব্যাগ ও লাগেজ নিয়ে যাত্রীরা যাতে অনায়াসে যাতায়াত করতে পারেন, তার জন্য ৪০০ বর্গমিটারের একটি বিশেষ জায়গাও তৈরি করা হয়েছে।
স্টেশনে ঢোকার জন্য এখন কোন গেট ব্যবহার করবেন? যাত্রীদের সুবিধার জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্মের ভিত্তি আলাদা আলাদা গেট তৈরি করা হয়েছে:
- প্রফুল্ল দ্বার: ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম
- মেইন গেট: ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম
- সেন্ট্রাল গেট: ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম (দূরপাল্লার ট্রেনের জন্য)
- সাউথ গেট: ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম
মিলবে বিমানবন্দরের মতো সুবিধা শুধু নতুন গেটই নয়, শিয়ালদহ স্টেশনকে আরও আধুনিক রূপ দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার থেকে বিমানবন্দরে মতো আধুনিক পিক-আপ ও ড্রপ অফ (বোর্ডিং ও ডি-বোর্ডিং) পয়েন্ট থাকবে। পাশাপাশি, স্টেশনে তৈরি হচ্ছে বিমানবন্দরের ধাঁচে অত্যাধুনিক শৌচাগার কমপ্লেক্স এবং প্ল্যাটফর্মগুলির মেঝের (সারফেস) সামগ্রিক উন্নতিসাধন করা হচ্ছে।
