সংখ্যালঘু ভোটেও বড় চমক BJP-র? বিস্ফোরক দাবি শুভেন্দুর, বুঝিয়ে দিলেন ভোটের অঙ্ক! – এবেলা

সংখ্যালঘু ভোটেও বড় চমক BJP-র? বিস্ফোরক দাবি শুভেন্দুর, বুঝিয়ে দিলেন ভোটের অঙ্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার মুরলিধর সেন লেনে বিজেপির বিজয় মিছিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, যে সংখ্যালঘু সম্প্রদায়কে এতদিন বিজেপির নাম করে ভয় দেখানো হয়েছিল, তাঁরাও এখন পদ্মশিবিরকে ভোট দিচ্ছেন। শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এতদিন প্রচার করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ম পালনের অধিকার থাকবে না বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল বাঙালি পরিচয়, ভাষা ও জাতের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছিল বলেও তিনি কটাক্ষ করেন।

বিরোধী দলনেতার মতে, দার্জিলিংয়ের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য পৃথক বোর্ড গঠন কিংবা মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির যে চেষ্টা হয়েছিল, তা ভেস্তে গেছে। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী এক লক্ষ ২২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন এবং রেজিনগরের জয়কে তিনি ‘আসাম্ভবকে সম্ভব’ করা বলে আখ্যা দিয়েছেন। শুভেন্দু স্পষ্ট জানান, রাজনৈতিক বিভাজনের কুৎসা ঠেলে আজ পশ্চিমবঙ্গের নবনির্মাণ, উন্নয়ন ও প্রগতির তাগিদে সব ধর্মের মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছেন। ২০২৬-এর নির্বাচনে এই ভেদাভেদের রাজনীতি সম্পূর্ণ পরাস্ত হবে এবং রাজ্য উন্নয়নের পথেই এগিয়ে যাবে বলে তিনি জোরালো আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *