সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজ! চিকিৎসকদের ক্ষোভের মুখে কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী? – এবেলা
July 14, 2026
.jpg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
সরকারি চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি করার কোনো নির্দেশিকা জারি হয়নি। রবিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে চিকিৎসক মহলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে সোমবার তিনি স্পষ্ট জানিয়েছেন, চিকিৎসকদের একটানা ৯৬ ঘণ্টা কাজ করতে হবে না। বরং জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য তাঁদের কর্মস্থলের কাছাকাছি বা ডিউটি স্টেশনে অন্তত ৯৬ ঘণ্টা উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
দূরবর্তী জেলায় পোস্টিং থাকা চিকিৎসকদের অনুপস্থিতি এবং ডিউটির সময়ে প্রাইভেট প্র্যাকটিস রুখতেই এই কড়া বার্তা দেওয়া হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করেছেন, হাসপাতালের নির্দিষ্ট সময়ে বাইরে প্র্যাকটিস করা সম্পূর্ণ বেআইনি। এরপরও কারও কোনো প্রশ্ন থাকলে তিনি সরাসরি যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন।
