সব রেকর্ড ভেঙে পাকিস্তানের বুকে বালোচদের চরম হুঙ্কার! – এবেলা

সব রেকর্ড ভেঙে পাকিস্তানের বুকে বালোচদের চরম হুঙ্কার! – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের রক্তচক্ষু ও কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্বঘোষণা মতো ১১ আগস্ট স্বাধীনতা উদযাপন করল বালোচিস্তান। আনুষ্ঠানিকভাবে এই অঞ্চল এখনও পাকিস্তানের অংশ হলেও, বালোচিস্তানের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। দীর্ঘবছর ধরে চলা সরকারি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বালোচ নেতারা পাকিস্তানকে ‘বিশ্বের ক্যানসার’ বলে তীব্র কটাক্ষ করেছেন। বালোচ লিবারেশন আর্মি ও সাধারণ মানুষ একযোগে জানিয়ে দিয়েছেন, ১৯৪৭ সালের ১১ আগস্ট ব্রিটিশ শৃঙ্খল ভেঙে প্রথম স্বাধীন দেশ হিসেবে ঘোষিত হওয়ার ইতিহাস মেনেই আজ থেকে এই অঞ্চল নিজেদের বিদেশনীতি ও অর্থনীতি নিজেরাই পরিচালনা করবে।

বালোচদের এই স্বাধীনতা উদযাপন বানচাল করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি ইসলামাবাদ। ১১ আগস্ট যাতে কোনো অনুষ্ঠান না হয়, তার জন্য ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করার পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত বাধা পেরিয়ে পাড়া-মহল্লা ও জনবহুল স্থানে বালোচিস্তানের পতাকা উত্তোলন করে পাকিস্তানের শাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্থানীয়রা। খনিজ সমৃদ্ধ এই প্রদেশে দীর্ঘদিন ধরে চলা গুম, খুন ও শোষণের প্রতিবাদে শুরু হওয়া এই স্বাধীনতার লড়াইয়ে পাকিস্তানের উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *