সরকারি সম্পত্তি ভাঙলেই বাজেয়াপ্ত হবে নিজের সম্পত্তি! রাজ্যে চালু কড়া গুন্ডাদমন আইন – এবেলা

সরকারি সম্পত্তি ভাঙলেই বাজেয়াপ্ত হবে নিজের সম্পত্তি! রাজ্যে চালু কড়া গুন্ডাদমন আইন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে কার্যকর হলো বহুল আলোচিত ‘গুন্ডাদমন আইন’-এর একাংশ। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে কাউকে বিন্দুমাত্র রেয়াত করা হবে না। আজ থেকেই এই আইনের কঠোর প্রয়োগ শুরু হচ্ছে।

আইনের প্রধান দিক ও শাস্তির নিয়মাবলী:

  • ক্ষতিপূরণ আদায়: দাঙ্গা, বিক্ষোভ বা ভাঙচুরে সম্পত্তি নষ্ট হলে অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে। অনাদায়ে মূল ক্ষতিপূরণের সাথে সুদসহ ৩ গুণ টাকা আদায় করা হবে।
  • প্রতিরোধমূলক গ্রেফতার: অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ কোনো সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে। পুলিশের ওপর হামলা চালালেও নেওয়া হবে চরম আইনি পদক্ষেপ।
  • সহ-অপরাধীদের শাস্তি: মূল অপরাধীর পাশাপাশি উস্কানিদাতা, অর্থ জোগানদাতা, সংগঠক এবং আশ্রয়দাতাকেও সমানভাবে অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে।
  • আটক প্রক্রিয়া ও উপদেষ্টা বোর্ড: পুলিশ সুপারের (SP) সমকক্ষ বা ওপরের আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে সরকার সমাজবিরোধীদের সর্বোচ্চ ১ বছরের জন্য আটক রাখতে পারবে। আটকের ৩ সপ্তাহের মধ্যে মামলাটি উচ্চপর্যায়ের ‘উপদেষ্টা বোর্ড’-এ পাঠানো হবে। বোর্ড ৯ সপ্তাহের মধ্যে বিচার করে সিদ্ধান্ত নেবে আটক বহাল থাকবে নাকি বাতিল হবে। এই প্রক্রিয়ায় আইনজীবীর সরাসরি অংশগ্রহণ সীমিত থাকবে।
  • ক্লেমস কমিশন: ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ‘ক্লেমস কমিশন’-এর কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন, যা দেওয়ানি আদালত (Civil Court) হিসেবে কাজ করবে এবং কমিশনের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *