সাদা গাড়িতে ঘুরে বেড়াতেন ‘স্পেশ্যাল কর্নেল’! শেষরক্ষা হল না, মুর্শিদাবাদে গ্রেফতার – এবেলা
October 13, 2026

এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের নবগ্রামে সেনার ভুয়ো ‘স্পেশ্যাল কর্নেল’ পরিচয়ে ঘুরে বেড়ানো তরুণ দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি চোখের ওপর রোদচশমা চাপিয়ে ও সেনার পোশাক পরে ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা একটি সাদা চারচাকা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। পেশাগত কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাঁর সন্দেহজনক গতিবিধির কারণে নবগ্রাম থানার পুলিশ তাঁকে আটক করে গ্রেফতার করে।
অভিযোগ, ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক পরিচয়ে তিনি একাধিক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা তুলেছেন। প্রাথমিক তদন্তের পর সোমবার ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ভুয়ো সেনা আধিকারিক কত দিন ধরে এবং কার কার সঙ্গে প্রতারণা চালিয়েছেন, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
