সাসপেন্ড হয়েও প্ল্যাকার্ড হাতে কল্যাণ! ‘২০ গদ্দার’ তোপে উত্তাল রাজনীতি, মমতার নীরবতা ঘিরে রহস্য – এবেলা

সাসপেন্ড হয়েও প্ল্যাকার্ড হাতে কল্যাণ! ‘২০ গদ্দার’ তোপে উত্তাল রাজনীতি, মমতার নীরবতা ঘিরে রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

অসংসদীয় আচরণ এবং মহিলা সাংসদদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে লোকসভার বর্তমান বাদল অধিবেশন থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ তেন্নেতি জানিয়েছেন, তাঁর এই আচরণ সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।

তবে এই শাস্তির মুখেও দমে যাননি প্রবীণ এই সাংসদ। বরখাস্ত হওয়ার পরের দিনই সংসদ চত্বরে অভিনব প্রতিবাদে শামিল হন তিনি। গলায় বিশেষ প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনি সরাসরি দলবদলু ও বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। হিন্দিতে লেখা সেই প্ল্যাকার্ডে উল্লেখ ছিল— সংসদে বিজেপির সঙ্গে ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ উপস্থিত রয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বিস্ফোরক মন্তব্য করেন যে, বিজেপি কেবল তাঁকেই ভয় পায় এবং ওই গদ্দার ও বেইমানদের জন্যই বিজেপির সাহস এতটা বৃদ্ধি পেয়েছে। এর আগে অধিবেশন চলাকালীন দলের কিছু বর্তমান ও প্রাক্তন সতীর্থদের সঙ্গেও তাঁর তীব্র বাকবিতণ্ডা হয়।

এদিকে, বিধানসভায় কুণাল বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়ালেও, কল্যাণের সাসপেনশনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শীর্ষ নেতৃত্ব বা মমতার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২১ জুলাইয়ের মঞ্চে মতপার্থক্য ও কল্যাণের ক্ষোভ প্রকাশের রেশ কি এখনও কাটেনি— তা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তীব্র জল্পনা। মহুয়া মৈত্র ও কুণাল ঘোষের মতো দলের একাংশ নেতারাতৃমূল সাংসদের পাশে দাঁড়ালেও, দলনেত্রীর এই দীর্ঘ নীরবতা দলের অন্দরের সম্পর্কের টানাপোড়েন নিয়েই প্রশ্ন তুলেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *