সীমানা পুনর্নির্ধারণ থেকে মূল্যবৃদ্ধি! রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামছে কংগ্রেস? – এবেলা

সীমানা পুনর্নির্ধারণ থেকে মূল্যবৃদ্ধি! রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামছে কংগ্রেস? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সরব হয়ে একগুচ্ছ ইস্যুতে পনেরো দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন। অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা, সীমানা পুনর্নির্ধারণের মতো হটকারী সিদ্ধান্ত এবং শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে কংগ্রেস শিবির। পাশাপাশি, বন্যা ত্রাণে স্বজনপোষণ এবং বাজারদরের রেকর্ড বৃদ্ধির জেরে সাধারণ মানুষের জীবনযাত্রার করুণ অবস্থার কথা তুলে ধরে রাজ্য প্রশাসনের কঠোর সমালোচনা করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিল্প বিনিয়োগের ঘাটতি নিয়েও রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়েছে বিরোধী দল। নির্ধারিত সময়ের মধ্যে জনস্বার্থসংশ্লিষ্ট এই সমস্ত সমস্যার সমাধান না হলে বৃহত্তর গণআন্দোলনে নামার কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রদেশ কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *