সুতির খানাবাড়িতে কান্নার রোল: নদী থেকে উদ্ধার ২৭ বছরের আহসানের দেহ, তদন্তে পুলিশ – এবেলা

সুতির খানাবাড়িতে কান্নার রোল: নদী থেকে উদ্ধার ২৭ বছরের আহসানের দেহ, তদন্তে পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত পুরাতন খানাবাড়ি এলাকায় দু’দিন ধরে নিখোঁজ থাকা ২৭ বছরের যুবক আহসান আলীর নিথর দেহ নদী থেকে উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গত দু’দিন ধরে পরিবারের লোকজনের বহু খোঁজাখুঁজির পরেও তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর জলে আহসানের দেহ ভাসতে দেখে সুতি থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পরিবারের প্রাথমিক ধারণা, জলে ডুবেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সুতি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *