সূর্য বদল করল ঠিকানা, আগামী এক মাস কি ভাগ্য খুলবে আপনার রাশিতে – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রহরাজ সূর্য কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এখানেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের এই গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই এক মাসের মধ্যে একাধিক বড় উৎসব উদযাপিত হবে। সূর্যের এই গতির পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় ধরনের প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে কর্মজীবন ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্কে এর গভীর বা এর সুদূরপ্রসারী প্রভাব দেখা যাবে।
সূর্যের এই রাশি পরিবর্তনের প্রভাবে একাধিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতির সুযোগ পাবেন। তবে কিছু রাশির জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্য ঋণ এবং পারিবারিক বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সময় আত্মবিশ্বাস বজায় রেখে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব। নিয়মিত সূর্য দেবের আরাধনা এবং নির্দিষ্ট প্রতিকার মেনে চললে জীবনের নানা বাধা বিপত্তি কাটিয়ে উন্নতির পথ প্রশস্ত করা যেতে পারে।
