‘সেবাশ্রয়’ প্রকল্পে কোটি টাকার দুর্নীতি! বিধানসভায় ফুঁসে উঠলেন বিজেপি বিধায়ক – এবেলা
July 25, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারের ‘সেবাশ্রয়’ প্রকল্প এবং তার কাজকর্মকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিধানসভায়। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পন্ডা এই প্রকল্পের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন।
মূল হাইলাইটস:
- খেলার মাঠ জবরদখল: বিধায়কের অভিযোগ, স্থানীয় শিশুদের খেলার একমাত্র মাঠটি দখল করে ‘সেবাশ্রয়’ প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে, যার ফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে যুবসমাজ।
- ওষুধ পুঁতে ফেলার অভিযোগ: সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাটির তলায় জীবনদায়ী ওষুধ নষ্ট করে পুঁতে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
- চিকিৎসায় গাফিলতি: সেবাশ্রয় শিবিরের চিকিৎসায় চরম অনিয়মের ফলে ভুল চিকিৎসায় রোগীদের হাত বা পা কেটে বাদ দেওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেও দাবি করেন বিজেপি বিধায়ক।
- মুখ্যমন্ত্রীর বিবৃতি: এই সমস্ত গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, সরকারের কাছেও কিছু অভিযোগ এসেছে এবং আগামী শনিবার বিধানসভায় দাঁড়িয়ে এই বিষয়ে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
