সোনা জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী – এবেলা

সোনা জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপে ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে প্যারা এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছিলেন প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তাঁকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটল। দিল্লির হস্টেল থেকে নিজ গ্রাম মুরাদনগরে ফেরার পথে নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে সাই উপবন এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

সন্দেহভাজন সহ-খেলোয়াড় গ্রেপ্তার

ঘটনার প্রাথমিক তদন্তে চিরাগের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ এবং তথ্যের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে চিরাগের এক সহ-খেলোয়াড়কে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি ক্রীড়া জগতের অভ্যন্তরীণ কোনো রেষারেষি কাজ করেছে, তা এখনও নিশ্চিত নয়।

জাপানে অনুষ্ঠিতব্য আসন্ন প্যারা এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল উদীয়মান এই অ্যাথলিটের। তাঁর এই অকাল প্রয়াণে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং খুনের সঠিক কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *