স্মার্টওয়াচ হবে সেকেলে, কপালেই মিলবে শরীরের নিখুঁত খবর! – এবেলা

স্মার্টওয়াচ হবে সেকেলে, কপালেই মিলবে শরীরের নিখুঁত খবর! – এবেলা

এবেলা ডেস্কঃ

মস্তিষ্কে অস্ত্রোপচারের ঝুঁকি ছাড়াই কপালে সেঁটে ব্যবহারের উপযোগী নতুন যন্ত্র ‘টেম্পল’ নিয়ে আসছে জোমাটো কর্তা দীপেন্দ্র গয়ালের স্টার্ট-আপ। ইলন মাস্কের নিউরালিঙ্কের ব্রেন চিপের বিকল্প হিসেবে তৈরি এই যন্ত্রটি মস্তিষ্কের সঙ্কেত পড়ে হার্ট, লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে সক্ষম। স্মার্টওয়াচের তুলনায় উন্নত এই প্রযুক্তির সাহায্যে রক্তনালির চাপ মাপা এবং পারকিনসন্স বা অ্যালঝাইমার্সের মতো স্নায়বিক রোগের আশঙ্কা আগে থেকেই অনুমান করা সম্ভব হবে।

সাধারণ ফিটনেস ট্র্যাকারের চেয়ে আলাদা এই যন্ত্রটি ‘এন্ট্রপি ট্র্যাকিং’-এর মাধ্যমে বিশ্রাম ও পরিশ্রমের সময়ে শরীরের শক্তি খরচের হিসাব রাখবে। ঘুমানো, ধ্যান বা ব্যায়ামের সময়ে হৃৎস্পন্দন ও মস্তিষ্কের পরিবর্তন নিখুঁতভাবে পরিমাপ করতে পারদর্শী এই যন্ত্রটি চলতি বছরেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এর সম্ভাব্য দাম ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *