হাই কোর্টে জোর ধাক্কা! আপাতত বিরোধী দলনেতার পদেই থাকছেন ঋতব্রত – এবেলা

হাই কোর্টে জোর ধাক্কা! আপাতত বিরোধী দলনেতার পদেই থাকছেন ঋতব্রত – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভার বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলায় এখনই হস্তক্ষেপ করতে রাজি হয়নি। আদালত পরিষ্কার জানিয়েছে, স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ মাস ‘আসল তৃণমূলে’র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই আপাতত বিরোধী দলনেতার পদে বহাল থাকবেন।

তবে আদালত এটিও মনে করিয়ে দিয়েছে যে, স্পিকারের এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ‘অস্থায়ী’। মামলার মূল বিষয়টি নিষ্পত্তির জন্য ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গল বেঞ্চের কাছেই ফেরত পাঠিয়েছে। সিঙ্গল বেঞ্চকে আগামী ২ মাসের মধ্যে পুরো মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে বলা হয়েছে, যার পরেই ঠিক হবে স্থায়ী বিরোধী দলনেতার পদে কে বসবেন।

উল্লেখ্য, সরকার গঠনের পর থেকেই বিরোধী দলনেতার পদ নিয়ে কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের মধ্যে লড়াই চলছে। স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঋতব্রতকে অনুমোদন দিলে, তার বিরুদ্ধে আদালতে যান কালীঘাট তৃণমূলের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। শুনানিতে ঋতব্রতর বহিষ্কার এবং স্পিকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও, ডিভিশন বেঞ্চ মামলাটি শেষপর্যন্ত সিঙ্গল বেঞ্চেই ফিরিয়ে দেয়। আইন বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতির জল যেভাবে গড়াচ্ছে, তাতে এই বিতর্ক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি পৌঁছাতে পারে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *