হাওড়ার এই বিশাল পুজোয় চোখ ধাঁধানো লেজার শো দেখতে উপচে পড়ছে ভিড় – এবেলা

হাওড়ার এই বিশাল পুজোয় চোখ ধাঁধানো লেজার শো দেখতে উপচে পড়ছে ভিড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মহালয়ার পর থেকেই প্যান্ডেলমুখী পুজোপ্রেমীরা। গত কয়েক বছরে শহরের পুজোকে জোরালোভাবে পাল্লা দিচ্ছে জেলার বিভিন্ন পুজো। যার মধ্যে অন্যতম হাওড়ার শানপুর বারোয়ারির দুর্গোৎসব। এলাকার এই প্রাচীন পুজো এবার থিমের জোয়ারে গা ভাসিয়ে দর্শকদের নজর কেড়েছে। এবছর শানপুর বারোয়ারির মূল থিম ‘আদিযোগী’, যাকে ‘দিব্যদর্শন’ হিসেবেও তুলে ধরা হচ্ছে। কোয়েম্বাটুর ও কর্নাটকের আদলে মণ্ডপের মাথায় তৈরি হয়েছে এক বিরাট শিবমূর্তি। এই আয়োজন দেখতে এখন থেকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।

পুজো কমিটির উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, মণ্ডপের বিশাল শিবমূর্তিকে কেন্দ্র করে থাকছে এক আকর্ষণীয় লেজার ও সাউন্ড শো। সন্ধ্যার পর মণ্ডপের সমস্ত আলো নিভিয়ে এই বিশেষ শো পরিবেশিত হবে। যেখানে আদিযোগীর ইতিহাস ও যোগবিদ্যার প্রসারের বিভিন্ন দিক মূর্তির গায়ে ফুটিয়ে তোলা হবে। আয়োজকদের দাবি, এই লেজার শো এমন নিখুঁতভাবে উপস্থাপন করা হবে যা দেখে মনে হবে মূর্তিটি নিজেই জীবন্ত হয়ে কথা বলছে। রোমাঞ্চকর এই পরিবেশনা দেখতে এবং পুজোর আনন্দ উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *