হাতে তেরঙ্গা তুলতেই গায়েব নেতা! আটক অভিজিৎকে কোথায় সরালো দিল্লি পুলিশ? – এবেলা

হাতে তেরঙ্গা তুলতেই গায়েব নেতা! আটক অভিজিৎকে কোথায় সরালো দিল্লি পুলিশ? – এবেলা

এবেলা ডেস্কঃ

হাতে জাতীয় পতাকা নিয়ে বাড়ি থেকে বের হতেই আটক করা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে। তবে এবার পুলিশের বিরুদ্ধে অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ তুলল তাঁর দল সিজেপি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের দাবি, শুক্রবার বিকেলের পর থেকে অভিজিতের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তাঁকে সম্পূর্ণ অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি তাঁকে আইনজীবীর সাথেও কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। তরুণের প্রতি পুলিশের এমন আচরণকে ‘জঙ্গি’সুলভ অ্যাখ্যা দিয়ে অবিলম্বে তাঁর অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে দল।

প্রসঙ্গত, আটক দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের জেলমুক্তির দাবিতে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। সেই আন্দোলন ভেস্তে দিতেই দিল্লি পুলিশ গৃহবন্দি করার পর অভিজিৎ ও নেহা বোরাকে আটক করে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে আগে থেকে থাকা ২৬ হাজার বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ৬ হাজার জোয়ান মোতায়েন করা হয়েছে। আটক হওয়ার আগেই অবশ্য অভিজিৎ আশঙ্কা করেছিলেন যে তাঁর ওপর নজরদারি চালানো হচ্ছে এবং তাঁকে জেলে পাঠানো হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *