হাসপাতালে দালাল রুখতে বিশেষ রিস্টব্যান্ড! বারাসতে সারপ্রাইজ ভিজিটে কড়া দাওয়াই স্বাস্থ্যমন্ত্রীর – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালচক্র রুখতে এবার অভিনব উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য দফতর। সম্প্রতি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এসে স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় জানান, দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী, আত্মীয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাতে বিশেষ ‘রিস্টব্যান্ড’ পরানো হবে। এর ফলে সহজেই বহিরাগতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এদিন জরুরি ও প্রসূতি বিভাগ-সহ বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। কর্তব্যে গাফিলতির অভিযোগে ওয়ার্ড মাস্টারকে শোকজ করার নির্দেশ দেন তিনি। হাসপাতালগুলিতে সিসিটিভি নজরদারি বাড়ানো এবং শয্যা সমস্যা মেটাতে রাজ্যে আরও ২২৫০টি অতিরিক্ত বেড অনুমোদনের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
