হৃদরোগে আক্রান্ত সালমানের বডি-ডবল! অ্যাকশন শুটে এবার বড় সিদ্ধান্ত ভাইজানের – এবেলা
August 22, 2026

এবেলা ডেস্কঃ
দক্ষিণী পরিচালক ভামশি পেডপাল্লির মেগাবাজেট ছবি ‘মনস্টার’-এর শুটিং সেটে ঘটল মারাত্মক বিপত্তি। তেলুগু প্রযোজক দিল রাজুর এই অ্যাকশন ড্রামার শুটিংয়ে অভিনেত্রী নয়নতারার সঙ্গে ব্যস্ত ছিলেন সালমান খান। মারকাটারি দৃশ্যের শুটিং চলাকালীন আচমকা হৃদরোগে আক্রান্ত হন ভাইজানের বডি-ডাবল তথা মূল স্টান্ট পারফর্মার। হঠাৎ এই ঘটনায় পুরো ফ্লোরে চাঞ্চল্য ছড়ায় এবং সাময়িকভাবে শুটিং বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে এবং নির্দিষ্ট শিডিউল বজায় রাখতে বড়সড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন সালমান নিজেই। ডুপ্লিকেট ছাড়াই সমস্ত ভয়ংকর ও বিপজ্জনক স্টান্ট সিকোয়েন্স নিজে করার ঘোষণা দেন তিনি। সেটে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়তি স্টান্ট টিম আনেন ভাইজান। ২০২৭ সালের ইদে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে তাঁকে দেখা যাবে এক দুর্ধর্ষ অ্যাকশন অবতারে।
