১৫ অগাস্টের আগেই কলকাতায় বড়সড় করাচি-যোগ ফাঁস, এসটিএফ-এর জালে ভুয়ো পরিচয়পত্রের পাক নাগরিক! – এবেলা

১৫ অগাস্টের আগেই কলকাতায় বড়সড় করাচি-যোগ ফাঁস, এসটিএফ-এর জালে ভুয়ো পরিচয়পত্রের পাক নাগরিক! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: স্বাধীনতা দিবসের আগে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে রানা রউফ নামে এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে। গোপন সূত্রের খবর পেয়ে বেশ কিছুদিন ধরেই তাঁর গতিবিধির ওপর নজর রাখছিলেন তদন্তকারীরা। অবশেষে অভিযান চালিয়ে তাঁকে জালে তোলে এসটিএফ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির কাছ থেকে জাল ভোটার কার্ড সহ বেশ কিছু সন্দেহজনক ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। নথিগুলি খতিয়ে দেখতে গিয়েই মারাত্মক অসঙ্গতি ধরা পড়ে। রানা কীভাবে ভারতে প্রবেশ করলেন, কতদিন ধরে কলকাতায় আত্মগোপন করেছিলেন এবং কারা তাঁকে এই ভুয়ো নথি তৈরিতে সাহায্য করেছিল—তা জানতে জোরকদম তদন্ত শুরু করেছে পুলিশ।

১৫ অগাস্টের আগে এই গ্রেফতারি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের সাথে কোন পাক গুপ্তচর সংস্থা (ISI) বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর সঙ্গে জড়িত পুরো চক্রটির সন্ধান চালানোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *