“১৫ বছরে বাংলার সর্বনাশ করেছে তৃণমূল”, ভবানীপুরে শুভেন্দুর হুঙ্কার – এবেলা

“১৫ বছরে বাংলার সর্বনাশ করেছে তৃণমূল”, ভবানীপুরে শুভেন্দুর হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার ভবানীপুরে ‘অন্নপূর্ণা যোজনা’ সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, বিগত ১৫ বছরের তৃণমূল শাসনে রাজ্যের কোনো উন্নতি হয়নি, বরং বেকারত্ব ও দুর্নীতি চরমে পৌঁছেছে।

রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি প্রস্তাবিত ‘অন্নপূর্ণা যোজনা’র গুরুত্ব তুলে ধরেন। শুভেন্দু জানান, রাজনৈতিক কারণে যাঁরা এতদিন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, নতুন এই প্রকল্পে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বক্তব্যে সিঙ্গুর থেকে শিল্পায়ন ভেস্তে যাওয়া, শিক্ষক নিয়োগ দুর্নীতি, ২৬ হাজার চাকরি বাতিল এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বিষয়গুলি নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগেন তিনি। শুভেন্দু স্পষ্ট জানান, মিডিয়া ট্রায়াল বা রাজনৈতিক হুমকিতে তাঁদের থামানো যাবে না এবং বিজেপি সব বাধা অতিক্রম করে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *