১৭ অগাস্টই অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা! বিভ্রান্তি দূর করে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা
August 7, 2026

এবেলা ডেস্কঃ
সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না পাওয়ায় আবেদনকারীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। এ বিষয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ অগাস্টই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। এর পাশাপাশি, কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন, তা বিস্তারিত জানাতে ১০ অগাস্ট একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি।
সেপ্টেম্বরের নতুন নিয়ম ও সরকারের বার্তা
নতুন সরকারের কার্যকালের মেয়াদের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস। এত বড় একটি প্রকল্পকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে ন্যূনতম কিছুটা সময়ের প্রয়োজন ছিল।”
তিনি জানান:
- চলতি মাসে ১৭ তারিখ টাকা দেওয়া হলেও, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
- বিজেপির সংকল্পপত্র অনুযায়ী নিয়ম ও শর্ত মেনেই এই অর্থ প্রদান করা হবে।
