১৭ সেপ্টেম্বর মিলবে বিশেষ কিস্তি! তবে নাম কাটা গেল ১৭ লক্ষের, জানুন স্ট্যাটাস চেক করার সহজ নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ
September 10, 202612:33 pm
রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে জুন মাস থেকে শুরু হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে চতুর্থ কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছানোর আগেই তৈরি হয়েছে চরম বিতর্ক। ভুয়ো আবেদন রুখতে কড়া পদক্ষেপ নিয়ে প্রায় ১৭ লক্ষ আবেদনপত্র বাতিল করেছে প্রশাসন।
আবেদন বাতিলের আসল কারণ কী? তথ্য যাচাইকরণ (Verification) প্রক্রিয়ার সময় বহু আবেদনকারীর নথিপত্রে নানা গরমিল ধরা পড়েছে। মূলত যে কারণগুলির জন্য আবেদন বাতিল করা হয়েছে:
- পরিচয়পত্র (যেমন- ভোটার বা আধার কার্ড) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানানে অমিল।
- আবেদনপত্রে দেওয়া জন্ম তারিখের সঙ্গে নথির তথ্যের পার্থক্য।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি (Direct Benefit Transfer) লিঙ্ক বা আধার সিডিং না থাকা।
১৭ সেপ্টেম্বর মিলবে বিশেষ কিস্তির টাকা আসন্ন কিস্তি নিয়ে বিশেষ ঘোষণা করেছে সরকার। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বিশেষ দিনে কলকাতা পুরসভা এলাকার প্রায় ১০ হাজার উপভোক্তার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সেদিনই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে বিশেষ কিস্তির টাকা পাঠোনো হবে।
কীভাবে পরীক্ষা করবেন নিজের আবেদনের স্ট্যাটাস? আপনার আবেদনটি গৃহীত হয়েছে নাকি বাতিল করা হয়েছে, তা ঘরে বসেই অনলাইনে দেখে নিতে পারেন: ১. অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং পোর্টালে লগইন করুন। ২. ‘Check Application Status’ অপশনে ক্লিক করুন। ৩. যদি আপনার স্ক্রিনে Approved/Confirmed দেখায়, তবে আপনি টাকা পাবেন। ৪. Under Process দেখালে বুঝতে হবে যাচাইকরণ এখনো চলছে। ৫. আর যদি Rejected দেখায়, তবে বুঝতে হবে আপনার আবেদনটি বাতিল হয়েছে।
