১ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে পেনশন পাওয়ার নিয়ম! নবান্নের বড় নির্দেশ – এবেলা

১ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে পেনশন পাওয়ার নিয়ম! নবান্নের বড় নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যবাসীর জন্য বড় স্বস্তি এনে পেনশন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি নবান্নের তরফে জারি করা এক গুরুত্বপূর্ণ নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের সমস্ত দপ্তরের সমস্ত ধরনের পেনশনের ফাইল বাধ্যতামূলকভাবে ই-পেনশন মডিউলের মাধ্যমেই পাঠাতে হবে। প্রশাসনিক কাজ আরও স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সাধারণ পেনশনভোগীদের ভোগান্তি অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হতে পারে। বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি এবং যেসব ফাইলের ক্ষেত্রে আইনি জটিলতা বিদ্যমান, কেবলমাত্র সেই নির্দিষ্ট ক্ষেত্রগুলিতেই এই নিয়মের বদল ঘটতে পারে। পাশাপাশি, তথ্য সুরক্ষাকে আরও শক্তপোক্ত করতে ই-পেনশন পোর্টালের একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত দপ্তরের জন্য প্রযোজ্য এই নতুন নির্দেশিকা আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *